ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন Logo জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে:বিরোধীদলীয় নেতা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ Logo মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী Logo সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রশিক্ষণ হবে বিনা খরচে

‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

  • বিনোদন
  • আপডেট সময় ০৮:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • 82

ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। পর্দার ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ভাবনা ও ব্যক্তিগত মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেতা।
এবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভিন্ন আবহে ধরা দিলেন মিশা সওদাগর। ছবিতে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি এবং মুখভর্তি সাদা দাড়িতে দেখা গেছে তাকে। ছবিটি প্রকাশের পরই তা নজর কেড়েছে ভক্তদের।
ছবির সঙ্গে মিশা সওদাগর লিখেছেন, ‘দুনিয়াদারি হোক যাই। ভেতরে রবের জিকির চাই। শুভ সকাল।’
অভিনেতার এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। অনেকেই তার সাদাসিধে ও শান্ত আবহের এই লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ তার কথার সঙ্গে ছবির সামঞ্জস্যের কথাও উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মিশা সওদাগরের এমন ভিন্নধর্মী পোস্ট নতুন নয়। কখনো সিনেমার কাজ, কখনো ব্যক্তিগত মুহূর্ত, আবার কখনো জীবনবোধের নানা কথা ফেসবুকে প্রকাশ করতে দেখা যায় তাকে।
এবার সাদা পোশাক, সাদা দাড়ি ও টুপিতে মিশার এই ছবি যেন তার সেই ভাবনারই অন্যরকম প্রকাশ হয়ে ধরা দিয়েছে ভক্তদের কাছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড

‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

আপডেট সময় ০৮:৫৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬