একসময় তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন মাইনুল আহসান নোবেল। তবে গানের পাশাপাশি নানা বিতর্কেও গত কয়েক বছরে বারবার আলোচনায় এসেছেন তিনি। এবার সেই বিতর্ক পেছনে ফেলে স্ত্রী ও সন্তানকে ঘিরেই যেন ব্যস্ত সময় কাটাচ্ছেন এই গায়ক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। এর একটিতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন তিনি। ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলে জানিয়েছেন নোবেল।
অন্য একটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে কোলে নিয়ে জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গাইতে দেখা যায় তাকে। পাশাপাশি স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু পারিবারিক মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই শিল্পী।
এর আগে গত বছর নোবেলকে ঘিরে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা একটি ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করেন তিনি। বর্তমানে সেই স্ত্রীর সঙ্গেই সংসার করছেন নোবেল। তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান।
নোবেলের সাম্প্রতিক পারিবারিক পোস্টগুলোতে ভক্তদেরও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই তাকে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি গানে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। অতীতের নানা আলোচনা পেছনে ফেলে নোবেলের এই পারিবারিক জীবনযাপন এখন নতুন করে নজর কেড়েছে।
সংবাদ শিরোনাম
বিতর্ক পেছনে ফেলে ‘ফ্যামিলি ম্যান’ নোবেল!
-
বিনোদন - আপডেট সময় ০৮:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- 12
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























