শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সাজেকে আটকা পাঁচ শতাধিক পর্যটক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪

রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে অবরোধের কারণে প্রায় পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছে। গতকাল শনিবার (৮ জুন) পাহাড়ের আ লিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা অবরোধের কারণে সাজেক থেকে কোন গাড়ি ছেড়ে আসতে পারেনি। বাঘাইছড়ির উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, শনিবার (৮ জুন) সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে। সাজেক থেকে সকালের স্কর্ট ছেড়ে যায়নি এবং বাঘাইহাট থেকেও সাজেকের উদ্দেশ্যে কোন গাড়ি আসেনি। এতে সাজেকে অবস্থানরত পর্যটকরা আটকা পড়েছেন।
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে সাজেকে বেশ ভালো পর্যটক সমাগম হয়েছিল। ইউপিডিএফের ডাকা অবরোধের কারণে সাজেক থেকে পর্যটকরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যেতে পারেননি। কবে যান চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়ে কোন ধারণা নেই বলে জানান তিনি।
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, অবরোধের কারণে খাগড়াছড়ি-সাজেক সড়কের অনেক জায়গায় গাছ ফেলে পিকেটিং করেছেন অবরোধকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী সেগুলোর সরানোর কাজ এরই মধ্যে শুরু করেছে। সেগুলো সরানো হয়ে গেলেই যান চলাচল স্বাভাবিক হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ভোটের আগেরদিন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নিবার্চনের দাবিতে বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে পাহাড়ের আ লিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। রোববার (৯ জুন) অনুষ্ঠিতব্য বাঘাইছড়ি উপজেলা নিবার্চনে দলটি ইতিময় চাকমা অলিভ নামের এক প্রার্থীর সমর্থনে এই অবরোধের ডাক দিয়েছে। গত শুক্রবার (৭ জুন) রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ রাঙ্গামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা বলেছেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান, নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর প্রতিবাদে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে শনিবার (৮ জুন) সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com