ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা Logo পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা Logo নিয়োগ বাণিজ্যের অভিযোগে কুড়িগ্রামে মাদ্রাসায় বিক্ষোভ, ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ Logo নিরাপদ সড়কের দাবিতে লালমনিরহাট বুড়িমারী সড়কের পাটগ্রামের ঘুন্টিবাজারে শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন Logo মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল Logo কর্তৃপক্ষের গাফিলতিতে ৮ বছরেও চালু হয়নি বারোবাজার হাটচাঁদনী Logo ইলিয়াস-নয়নের নেতৃত্বে লালমোহনে ছাত্রদলের আনন্দ মিছিল Logo চান্দগাঁও থানা মধ্যম মোহরায় ফ্রী চিকিৎসা সেবা দিয়েছেন লায়ন্সক্লাব অব তিলোত্তমা Logo কেরাণীগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা জেলা পুলিশ সুপারের সচেতনতামূলক সভা Logo সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন

পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা

পাবনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ কুমার ভদ্র, বাংলাশে পূজা উদযাপন ফ্রন্ট পাবনা জেলা শাখার সভাপতি এ্যাডঃ মলয় দাস রায়, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারী দীপংকর সরকার জিতু সহ বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু নেতৃবৃন্দ, এছাড়া জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা জামায়াতের নায়েবে সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন। এবার পাবনা জেলায় মোট ৩৫৫ টি ম-পে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ জেলার সকল ম-পকে সিসি ক্যামেরার আওতায় আনা, ম-প ঘিরে প্রবেশদ্বার নির্মাণ ও স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি ম-পে পূজা চালাকালীন সময়ে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানানো হয় সভায়। জেলা প্রাশসক জানান, এবারে প্রতিটি মন্দিরে ৬শ কেজি চাউল বরাদ্ধ দিয়েছে সরকার। এছাড়া সরকার জেলায় পুজা উদযাপন উপলক্ষে ৫ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। গত বছরের তুলনায় ১ কোটি টাকা বেশি বরাদ্ধ দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি টঙ্গীবাড়ীর আব্দুল হাকিম দেওয়ান, নিজ এলাকায় ফুলেল সংবর্ধনা

পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় ০৯:০২:০১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬