ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা Logo মানিকগঞ্জে বাইচ প্রতিযোগিতায় মায়ের দোয়া নৌকা চ্যাম্পিয়ন Logo কুমিল্লায় অবৈধ ভাবে ইউনানী ঔষধ উৎপাদন কারখানা গড়ে উঠার অভিযোগ Logo কালীগঞ্জে চাকরিজীবী ছয় ভাইরাভাইয়ের ছয় বিঘার ফলবাগান Logo ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি Logo মাদক না ছাড়লে বাড়িতে টাঙানো হবে ‘এখানে সুলভ মূল্যে মাদক বিক্রি হয়’ ব্যানার Logo সুনামগঞ্জে আনারস চাষ সম্প্রসারণে কৃষকদের সাথে মতবিনিময় Logo রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা Logo শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিং রুম উদ্বোধন Logo টুঙ্গিপাড়া সরকারি বালিকা বিদ্যালয়ে কেমন হচ্ছে পাঠদান

জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিনের বাঁশের সাঁকো থেকে মুক্তি পেতে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা করেছেন তারা। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর তথা শিবগঞ্জ বাজার থেকে আছিমপুর-রানীগঞ্জ বাজার সড়কের গফাইখালী এলাকায় এ ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে। স্থানীয়রা জানান, গফাইখালী এলাকায় রানিগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সমাজকর্মী রুমন মিয়া একটি বাঁশের সাঁকো তৈরি করে স্থানীয়দের চলাচলের ব্যবস্থা করেছেন। কুবাজপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ এ সড়ক দিয়ে ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে ওই এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করছেন। এলাকার সমাজকর্মী আখতারুজ্জামান রিয়াদ জানান, উন্নয়ন থেকে বঞ্চিত এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছেন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে বাঁশের সাঁকোর পরিবর্তে গফাইখালী এলাকায় একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা করছি। দক্ষিণ জগন্নাথপুর গণদাবি পরিষদের আহ্বায়ক ও সাংবাদিক মাসুম আহমদ জানান, কুবাজপুর মাদ্রাসা পয়েন্ট থেকে রানীগঞ্জ বাজার সড়কের গফাইখালী এলাকায় দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করছেন। এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে বাঁশের সাঁকোর পরিবর্তে সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের কাছে জোর দাবি জানাচ্ছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

জগন্নাথপুরে বাঁশের সাঁকোর বদলে ব্রিজ নির্মাণের দাবি, কয়ছর আহমদ এমপির সহযোগিতা কামনা এলাকাবাসীর

আপডেট সময় ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬