বরিশালের আগৈলঝাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানজিম হোসেন তমাল, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলাম, গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতিন্দ্র নাথ মিস্ত্রী, সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার, কার্তিক বেপারী, শ্যামল ঘটক, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম, যুবদল নেতা হেমায়েত তালুকদার, মন্দির কমিটির সভাপতি বিন্দু সরকার প্রমুখ। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজাম-পগুলোর নিরাপত্তা ও প্রশাসনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। ইউএনও নিরুপম মজুমদার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে কিংবা যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। এছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পূজা উদযাপন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
আগৈলঝাড়ায় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
-
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি - আপডেট সময় ০৮:০০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























