‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে চট্টগ্রামের মীরসরাই মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মিঠাছড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের। অভিযানে সহযোগীতা করেন মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান ও মীরসরাই থানা পুলিশ। অভিযানকালে বাজার থেকে ৪৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা ইলিশ মাছ মীরসরাই উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের উপস্থিতিতে চারটি এতিমখানা এবং উপস্থিত ছয়জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এবিষয়ে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, জনস্বার্থে মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘœ করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
মীরসরাইয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪৮ কেজি ইলিশ জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা
-
কামরুল ইসলাম (মীরসরাই) চট্টগ্রাম - আপডেট সময় ০৮:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ























