ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী Logo আর্লি-৪৫ জাতের শিম চাষে কৃষক ময়েজ উদ্দিনের সাফল্য Logo সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন Logo জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার Logo ইলিশ প্রজননের নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনা ইলিশ অবতরণ কেন্দ্র ফাঁকা Logo সনদ-ক্রেস্ট বিতরণ ও মা সমাবেশে মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ Logo জীবন ও নিরাপত্তার স্বার্থে এখনই পানি ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী Logo কালিয়ায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক Logo মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮২ টাকা ৭১ পয়সা এবং আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এ বিষয়ে বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের প্ল্যাটস দর বিবেচনায় অক্টোবর মাসের দাম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৪) ও ৩৪(৬) ধারার আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) দেওয়া প্রস্তাবের ভিত্তিতে আজ গণশুনানি অনুষ্ঠিত হয়।
বিইআরসি জানায়, জেট ফুয়েলের প্ল্যাটস দর, বিপিসির ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে প্রযোজ্য মার্কিন ডলারের বিনিময় হার এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনা করে অক্টোবর মাসের দাম সমন্বয় করা হয়েছে।
জেট ফুয়েলের মাসিক দাম পর্যালোচনা ও সমন্বয়ের জন্য বিইআরসি গঠিত কমিটি অক্টোবর মাসের জন্য একটি প্রতিবেদন জমা দেয়। এতে আন্তর্জাতিক বাজারদর, মার্কিন ডলারের বিনিময় হার এবং পরিবহন ব্যয়ের পরিবর্তনসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ আগস্ট সর্বশেষ জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়। সে সময় দেশীয় ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ছিল প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম ছিল (শুল্ক ও মূসকসহ) ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে নিত্যপণ্য সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

জেট ফুয়েলের দাম সমন্বয় করেছে সরকার

আপডেট সময় ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬