ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাপাসিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা স্বাধীন সাংবাদিকতা ও চাঁদাবাজ-দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি Logo ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন Logo কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরণ Logo রাজিবপুরে তিন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, জরিমানা Logo সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর উপর ২৭৮ মিটার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন Logo মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর Logo ধনবাড়ীতে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিয়ে: শিক্ষকদের মাঝে উৎসবের আমেজ গুজবে কান না দেওয়ার আহ্বান প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতির Logo সাংবাদিক হচ্ছে জাতির দিক নির্দেশনার করিগর-ডঃ মোজাম্মেল হোসাইন Logo হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম, স্বস্তি ক্রেতাদের Logo নগরকান্দায় দুদিনে বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরণ

খুলনার কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ শাড়ী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। আমরা পারস্পরিক শান্তি ও সৌহার্দ্যে বিশ্বাসী। সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন আনন্দময় ও শান্তিময় পরিবেশে উদযাপিত হতে পারে, সেই লক্ষ্যেই আজকের এই সহায়তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট প্রতিনিধি দিলীপ কুমার বৈরাগী এবং কয়রা সদর ইউনিয়নের সমাজসেবক সরদার জুলফিকার আলম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত স্থানীয় দুস্থ ও অসহায় হিন্দু পরিবারের সদস্যদের হাতে পূজার উপহার হিসেবে শাড়ী তুলে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কাপাসিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা স্বাধীন সাংবাদিকতা ও চাঁদাবাজ-দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি

কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরণ

আপডেট সময় ০৩:০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬