ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরণ

খুলনার কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে সরকারি সহায়তার অংশ হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে। ১৯ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ শাড়ী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। আমরা পারস্পরিক শান্তি ও সৌহার্দ্যে বিশ্বাসী। সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন আনন্দময় ও শান্তিময় পরিবেশে উদযাপিত হতে পারে, সেই লক্ষ্যেই আজকের এই সহায়তা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিশিষ্ট প্রতিনিধি দিলীপ কুমার বৈরাগী এবং কয়রা সদর ইউনিয়নের সমাজসেবক সরদার জুলফিকার আলম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত স্থানীয় দুস্থ ও অসহায় হিন্দু পরিবারের সদস্যদের হাতে পূজার উপহার হিসেবে শাড়ী তুলে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাড়ী বিতরণ

আপডেট সময় ০৩:০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬