ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আগের ম্যাচে ২৪৪ রান তাড়া করতে গিয়ে ১৫৪ রানে ৯ উইকেট হারিয়েছিল পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই জায়গা থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পায় স্বাগতিক দল।এবারও ব্যাটিংটা ভোগালো। লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ২৫.৩ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। লঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা একাই নিয়েছেন ৫টি উইকেট।টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। ৬৪ রানে ৬ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। বাবর আজমের ২৯ রান ছাড়া আর কেউই বলার মতো কিছু করতে পারেননি।
সংবাদ শিরোনাম
পাকিস্তান এবার অলআউট ১১০ রানে
-
স্পোর্টস ডেস্ক: - আপডেট সময় ০৮:৫৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























