বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

রক্তাক্ত জুলাই ২০২৪

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

আজ ২ জুলাই। ২০২৪ সালের আজকের এ্ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা হয়। বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে ‘রক্তাক্ত জুলাই’। নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গত বছর জুলাইয়ের প্রথম দিন থেকেই শুরু হয় কোটাবিরোধী আন্দোলন, যার শেষ পর্যায়টি ছিল গণ-অভ্যুত্থান।
বঞ্চনা থেকে মুক্তি পেতেই লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্রে শুরু থেকেই সরকারি চাকরিতে জারি ছিল কোটা প্রথা। এক পর্যায়ে সেই কোটা দাঁড়ায় ৫৬ শতাংশে। বছর ৬ আগে ২০১৮ সালে ৫৬ শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগের বিরোধীতা করে শুরু হয় কোটা আন্দোলন। মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৩০ শতাংশ, নারীদের জন্য ১০ শতাংশ, জেলাভিত্তিক ১০ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ৫ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত ছিল।
৬ বছর আগের সেই আন্দোলন নতুন মাত্রা পায় ২০২৪ সালে। ওই বছরের ৫ জুন সরকারি দফতর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে ন হাইকোর্ট। কিন্তু ওই রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

৬ জুন আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুদিন বিরতি দিয়ে ৯ জুন আবারও মাঠে নামেন তারা এবং সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয হয়। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেয়া হয়। একই দাবিতে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন আন্দোলনে।
পহেলা জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২৪ সালের পহেলা জুলাইতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে ৪ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার আহ্বান জানান শিক্ষার্থীরা। জুলাইয়ের প্রথম দিনটি নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এরপর ২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে গণপদযাত্রা হয়। ৩ এবং ৪ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজু ভাস্কর্যে সমাবেশ হয়। ৪ জুলাইয়ের মধ্যে আইনিভাবে দাবির চূড়ান্ত সুরাহা করার কথা বলা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com