ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী Logo জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা Logo সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি Logo নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা Logo ২৮ বছর পর পদ্মায় জেগে ওঠা পূর্বপুরুষের জমিতে বনায়ন, জীবিকা হারানোর শঙ্কায় শতাধিক কৃষক Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন

সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া প্রণয়ন করে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে এবং সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার সুপারিশ-প্রধান তথ্য কর্মকর্তা

সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার নিচে না রাখার সুপারিশ করা হয়েছে এবং সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া প্রণয়ন করে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। গতকাল সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কনফারেন্স হলে ‘গণমাধ্যমকর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সৈয়দ আবদাল আহমদ বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবে বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া তৈরি করা হয়েছে, যা বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আলোচনাধীন। এছাড়া মফস্বল, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য ন্যায্য সম্মানী নির্ধারণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বিশেষ সেল গঠনের কাজ চলছে। আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাছিনা আক্তারের সভাপতিত্বে ও তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল এবং আঞ্চলিক তথ্য অফিস সিলেটের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন। সেমিনারের উন্মুক্ত আলোচনায় স্থানীয় সাংবাদিকরা পেশাগত নিরাপত্তাহীনতা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়া, তথ্যপ্রাপ্তিতে আমলাতান্ত্রিক জটিলতা এবং হয়রানিমূলক মামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব মো. এহসানুল হক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সদ্য বদলিকৃত টিএইচও ডা. সিনথিয়া তাসমিনের এক কর্মকর্তার দায়ের করা সাইবার আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান। আলোচনায় আরও অংশ নেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, সদস্যসচিব রুবেল আহমদ, আরপি নিউজের সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক আলোকিত বাংলাদেশের কাওছার ইকবালসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা। সেমিনারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৩জন সদস্য অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

সাংবাদিক সুরক্ষা আইনের একটি খসড়া প্রণয়ন করে সরকারের কাছে প্রস্তাব করা হয়েছে এবং সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার সুপারিশ-প্রধান তথ্য কর্মকর্তা

আপডেট সময় ০২:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬