মুন্সীগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় ভবেরচরস্থ অস্থায়ী কার্যালয় গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরফিন, এবং সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের, হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় প্রেসক্লাবের নথিপত্র ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রম নতুন কমিটির কাছে বুঝিয়ে দেওয়া হয়। দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরফিন ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম তাঁদের বক্তব্যে বলেন, গজারিয়া প্রেসক্লাবের ঐতিহ্য সমুন্নত রেখে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য বজায় রাখা এবং উপজেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নতুন কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। এ জন্য তাঁরা ক্লাবের সকল সদস্য, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মিঞা, সহ সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান আফরান, অর্থ সম্পাদক শাহদাত হোসেন সায়মন, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদ হোসেন মোল্লা এবং কার্যকরী সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন আরিফুর রহমান সাগর, ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু বাবু, ওসমান গনি, রাসেল সরকার, শাকিল প্রধান প্রমুখ। উল্লেখ্য, গত ৭ নভেম্বর গজারিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়। এতে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য নতুন এই নেতৃত্ব নির্বাচিত হয়।
সংবাদ শিরোনাম
গজারিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
-
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় ০২:১৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- 8
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















