ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী Logo জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা Logo সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি Logo নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা Logo ২৮ বছর পর পদ্মায় জেগে ওঠা পূর্বপুরুষের জমিতে বনায়ন, জীবিকা হারানোর শঙ্কায় শতাধিক কৃষক Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন

সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি

পলাতক ও নিষিদ্ধ আওয়ামীলীগসহ যে কোন সংগঠনের সকল অপকর্ম, নৈরাজ্য, অপতৎপরতা মোকাবেলায় বিএনপিসহ সচেতন জনগনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ১৯ নভেম্বর রাতে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম এ কথা বলেন। সভায় দেশ ও গণতন্ত্রের স্বার্থে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ মোঃ মজির আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ মোঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিএনপি নেতা জসীম উদ্দিন, বেলাল রহমান মজুমদার, সুভাষ বণিক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান দোলন, বিএনপি নেতা শাহ সুলতান খোকন প্রমুখ। উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মানু, কমান্ডার আবুল বাশার, আবুল হাসেম সওদাগর সহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি

আপডেট সময় ০২:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬