ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী Logo জাজিরায় জমি নিয়ে বিরোধে বন্ধ মসজিদের উন্নয়নকাজ, বিপাকে মুসল্লিরা Logo সকল নৈরাজ্য ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে-আবুল কালাম এমপি Logo নড়াইলের নড়াগাতী থানায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা Logo ২৮ বছর পর পদ্মায় জেগে ওঠা পূর্বপুরুষের জমিতে বনায়ন, জীবিকা হারানোর শঙ্কায় শতাধিক কৃষক Logo দুর্গাপুরে শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান Logo দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে Logo বালিয়াকান্দিতে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজ Logo নবীনগরে নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা Logo বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসক কল্যাণ পরিষদের ঔষধী বাগান পরিদর্শন

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের রেঞ্জের দুবলারচরে শুঁটকি উৎপাদন কার্যক্রমে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বৃষ্টিতে ভিজে জেলেদের শুকাতে দেওয়া বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে গেছে। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের দাবি, নষ্ট হওয়া মাছের আর্থিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। অন্যদিকে সাগর উত্তাল থাকায় গত তিন দিন ধরে মাছ ধরতে পারছেন না কয়েক হাজার জেলে। এতে তাঁদের আরও কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। শুধু দুবলারচর নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে দিনমজুরদের কাজ বন্ধ রয়েছে। সড়কে ভ্যান, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী চলাচল কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষের উপার্জনও কমেছে। শরণখোলার খাদা গ্রামের ভ্যানচালক খলিল, সাউথখালী গ্রামের ইজিবাইকচালক আয়নাল হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলচালক জানান, তিন দিন ধরে বৃষ্টির কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে তাঁদের প্রায় কোনো আয় নেই। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে তাঁদের। দুবলার আলোরকোল থেকে শনিবার (২১ নভেম্বর ) মোবাইল ফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত তিন দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিন দিন আগে সাগর থেকে মাছ ধরে এনে শুকাতে দিয়েছিলেন জেলেরা। কিন্তু টানা বৃষ্টিতে সেসব মাছ ভিজে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। মাছ ধরতে না পারায় তাঁদের আরও কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থা আরও দু-এক দিন অব্যাহত থাকলে ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে। বর্তমানে জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লাসহ সুন্দরবনের আশপাশের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় গত বুধবার থেকে জেলেরা মাছ ধরতে পারছেন না। তিন দিনের বৃষ্টিতে জেলেদের বিপুল পরিমাণ কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে। এতে কোটি টাকার মাছ বিনষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি। দুবলার নারিকেলবাড়ীয়াচরের মহাজন আসলাম হোসেন ও শেলারচরের মহাজন আরিফ হোসেন মিঠু জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের অবস্থা খুবই খারাপ। জেলেরা মাছ ধরতে পারছেন না। অন্যদিকে প্রবল বৃষ্টিতে শুকাতে দেওয়া বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে গেছে। এতে জেলে ও মহাজনÑউভয় পক্ষই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচর এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে জেলেদের মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে কয়েক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। টানা বৃষ্টি ও সাগরের বৈরী পরিস্থিতিতে দুবলারচরের শুঁটকি উৎপাদন কার্যক্রম কত দিন বন্ধ থাকবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন জেলে ও ব্যবসায়ীরা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে না পারলে তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত শুঁটকি পল্লী

আপডেট সময় ০২:৩৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬