ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন Logo জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে:বিরোধীদলীয় নেতা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ Logo মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী Logo সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রশিক্ষণ হবে বিনা খরচে

মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীনদের ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন। ছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই প্রধান পরিচয় হবে বলে মন্তব্য করেছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ-এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশা আল্লাহ।’ গতকাল রোববার রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়াদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান ৭টি ঘরের চাবি হস্তান্তর করেন।
এ সময় অগ্নিকা-ে প্রাণ হারানো ১৯ বছর বয়সী শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাক্সিক্ষত এই ঘটনায় তাঁকে হারাতে হয়েছে।
তিনি শাহরিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের মধ্যে মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাঁদের প্রতি সমবেদনা জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
গত ১৫ নভেম্বর ভোরে কড়াইলে লাগা আগুনে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। এ সময় আগুনে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকা-ের সূত্রপাত হয়। এরপরই অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্র্নিমাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে গৃহহীন বাসিন্দাদের পুনরায় তাদের ঘরে ওঠার জন্য চাবি হস্তান্তর করেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭ নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড

মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান

আপডেট সময় ০৯:২৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬