ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকায় ৫ ডিসেম্বর সফটওয়্যার টেস্টিং সম্মেলন, আসছেন আইএসটিকিউবির সভাপতি Logo বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব Logo শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত Logo আপনার ফোনে কেউ নজরদারি চালাচ্ছে কি না জানুন ৫ লক্ষণে Logo ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : হুইপ দুলু Logo দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী Logo বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, আলোচনা অব্যাহত Logo গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের Logo প্রখ্যাত গয়নাশিল্পী পাওলো বুলগারি আর নেই

দুই শর্তে রাজি ববিতা

বাংলাদেশের চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী ববিতার অবদান দীর্ঘদিনের। তার অভিনয় যুগের পর যুগ মুগ্ধ করে রেখেছে দর্শককে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তিনি ছড়িয়েছেন তার গুণের আলো। কাজ করেছেন বরেণ্য নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনাতেও। পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি ও স্বীকৃতি।
তার অভিনয়জীবন, আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি এবং ব্যক্তিগত সংগ্রাম নিয়ে বায়োপিক নির্মাণের আগ্রহ দেখাতে পারেন অনেক নির্মাতা। সেক্ষেত্রে এই কিংবদন্তির ভাবনা কি?
ববিতা জানান, শুধু অনুমতি দেওয়াই নয়, গল্প পছন্দ হলে নিজের বায়োপিকে অভিনয় করতেও রাজি তিনি। তবে এ ক্ষেত্রে দুটি বিষয়ে কোনো আপস করতে চান না ববিতা।
কয়েক মাস ধরে ছেলে ও পরিবারের সঙ্গে কানাডায় অবস্থান করছেন অভিনেত্রী। সেখান থেকেই নিজের বায়োপিক নিয়ে কথা বলেছেন তিনি। ববিতার স্পষ্ট কথা, তার জীবনকে পর্দায় তুলে ধরতে হলে গল্প হতে হবে নির্ভুল এবং নির্মাণের জন্য থাকতে হবে পর্যাপ্ত বাজেট। এই দুটি শর্ত পূরণ না হলে বায়োপিক নির্মাণে সম্মতি দেবেন না তিনি।
ববিতার মতে, শুধু চলচ্চিত্রজীবন নয়, একজন মানুষ হিসেবে তার বেড়ে ওঠার পুরো গল্পই থাকতে হবে বায়োপিকে। জন্ম, পড়াশোনা, মা-বাবা, পরিবার থেকে শুরু করে চলচ্চিত্রে আসার পেছনের গল্প এবং প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠার সংগ্রাম- কোনো কিছুই বাদ দেওয়া যাবে না।
পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে তার কাজ, অভিনয়ের স্বীকৃতি, অর্জন এবং সিনেমাজীবনের নানা আনন্দ-বেদনার ঘটনাও তুলে ধরতে হবে।
এ প্রসঙ্গে ববিতা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অনেক অভিনয়শিল্পীর জীবন নিয়ে বায়োপিক নির্মিত হয়েছে। সেসব সিনেমার কয়েকটি তিনি দেখেছেন। তার প্রত্যাশা, তাকে নিয়ে সিনেমা হলে সেখানেও জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় যথাযথভাবে ফুটে উঠবে। শুধু তারকা ববিতাকে নয়, পর্দার আড়ালের মানুষটিকেও চিনতে পারবেন দর্শক।
নিজের চরিত্রে অভিনয়ের বিষয়েও আপত্তি নেই এই অভিনেত্রীর। তবে চিত্রনাট্য হতে হবে তার পছন্দমতো। গল্প সঠিকভাবে লেখা হলে এবং সেটি তার ভালো লাগলে বায়োপিকে অভিনয়ের কথা ভাববেন তিনি।
অতীতে বেশ কয়েকটি সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা রয়েছে ববিতার। সেই অভিজ্ঞতা থেকেই নিজের জীবন নিয়ে নির্মিত সিনেমার মানের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি। ববিতার ভাষায়, আগে যেসব সিনেমা প্রযোজনা করেছেন, সেগুলোর গল্প নিজের পছন্দ অনুযায়ী বেছে নিয়েছেন। নিজের বায়োপিকের ক্ষেত্রেও জীবনের নিখুঁত বর্ণনা চান। তা সম্ভব না হলে তাকে নিয়ে সিনেমা না হলেও আপত্তি নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় ৫ ডিসেম্বর সফটওয়্যার টেস্টিং সম্মেলন, আসছেন আইএসটিকিউবির সভাপতি

দুই শর্তে রাজি ববিতা

আপডেট সময় ০৪:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬