ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময় Logo রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ Logo শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথেরোকে হেনস্থার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ Logo মোঃ মাহবুব আলম জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক Logo চলনবিলে বিনা হালে রসুন চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা Logo তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী Logo গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে ব্যবধান ৬৩০০ টাকা Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির Logo যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ছুটির ছক পাল্টালেই কি বদলাবে জীবন?

প্রাত্যহিক ব্যস্ততা ও রুটিনের বাইরে ছুটির দিনগুলো কীভাবে কাটানো হয় তার প্রভাব পড়ে মানসিক প্রশান্তির ওপর। প্রতিদিনের একঘেয়েমি কাটিয়ে মনকে সতেজ রাখা এবং চিন্তাভাবনায় বৈচিত্র্য আনার সুযোগ তৈরি করে ছুটি। তাই ছুটি মানেই শুধু বিশ্রাম এমন ধারণা বদলাতে চাইছে চীন। দেশটিতে ছুটি এখন অর্থনীতি চাঙা করার নতুন কৌশল হয়ে উঠছে। নতুন এক প্রস্তাবে কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য আনতে ছুটির প্রচলিত ব্যবস্থায় পরিবর্তনের কথা বলা হয়েছে।
সম্প্রতি জাতীয় আইনসভা ও শীর্ষ রাজনৈতিক পরামর্শক সংস্থার বৈঠকে উঠে এসেছে নতুন কিছু ভাবনা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি কর্মজীবীদের জন্য থাকছে ‘ধাপে ধাপে বেতনসহ ছুটি’, যাতে সবাই একই সময়ে ছুটি না নিয়ে সারা বছর জুড়ে ভাগ করে নিতে পারে অবসর।
এমন ভাবনার পেছনে যুক্তি হলো, বেশি অবসর মানে মানুষ বেশি ঘুরবে, খরচ করবে, আর তাতে চাঙ্গা হবে দেশের অভ্যন্তরীণ বাজার। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য এটি বড় এক চাল হিসেবে দেখা হচ্ছে।
আগে যেখানে ছুটির বিষয়টি ছিল শুধু শ্রমিকদের অধিকার, এখন তা অর্থনীতির অংশ। বিশেষ করে অক্টোবরের ‘গোল্ডেন উইক’-এর মতো সময়ে অতিরিক্ত ভিড় কমিয়ে সারা বছর ভ্রমণ ও ব্যয়ের প্রবণতা ছড়িয়ে দেয়াই লক্ষ্য। এতে বছরের নির্দিষ্ট সময়ে পর্যটনকেন্দ্রের চাপ কমবে, আর ভ্রমণও হবে আরামদায়ক।
তবে প্রশ্নও আছে। যদি শিশুদের ছুটি থাকে, কিন্তু বাবা-মায়ের না থাকে, তাহলে পরিবার একসঙ্গে সময় কাটাবে কীভাবে? এজন্য বিশেষজ্ঞরা বলছেন, স্কুল ছুটির সঙ্গে মিলিয়ে অভিভাবকদের ছুটির ব্যবস্থাও করতে হবে। কর্মক্ষেত্রে নমনীয়তা বাড়াতে হবে, যাতে পরিবার একসঙ্গে ভ্রমণ বা সময় কাটাতে পারে।
যদি তা সম্ভব না হয়, তাহলে স্কুল বা স্থানীয় সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবেÑশিক্ষা সফর, আগ্রহভিত্তিক ক্লাস বা বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করে। এতে একদিকে যেমন শিশুদের সময়ও ভালো কাটবে, অন্যদিকে তাদের মানসিক বিকাশেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে।
আরেকটি বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্কৃতি। অনেক প্রতিষ্ঠানে এখনো ছুটি নেওয়াকে গুরুত্বহীনতা হিসেবে দেখা হয়। ফলে কর্মীরা প্রাপ্য ছুটি নিয়েও দ্বিধায় থাকেন। এ মানসিকতা বদলাতে আইনি সুরক্ষা ও প্রণোদনার প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে পরিকল্পনা করা ছুটির ব্যবস্থা শুধু ব্যক্তিগত জীবনেই স্বস্তি আনে না, এটি পর্যটন, পরিবহন, খাবারসহ নানা খাতেও গতি আনে। অর্থাৎ ছুটি বাড়লে শুধু মানুষই নয়, চাঙ্গা হয় পুরো অর্থনীতিও।
সব মিলিয়ে, চীনের এ উদ্যোগ একটি বড় পরীক্ষার মতো। যদি সফল হয়, তবে কাজ আর জীবনের ভারসাম্য নিয়ে বিশ্বজুড়ে নতুন আলোচনার পথ খুলে দিতে পারে।
সূত্র: জিনহুয়া

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়

ছুটির ছক পাল্টালেই কি বদলাবে জীবন?

আপডেট সময় ০৪:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬