ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকায় ৫ ডিসেম্বর সফটওয়্যার টেস্টিং সম্মেলন, আসছেন আইএসটিকিউবির সভাপতি Logo বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব Logo শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত Logo আপনার ফোনে কেউ নজরদারি চালাচ্ছে কি না জানুন ৫ লক্ষণে Logo ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : হুইপ দুলু Logo দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী Logo বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, আলোচনা অব্যাহত Logo গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের Logo প্রখ্যাত গয়নাশিল্পী পাওলো বুলগারি আর নেই

ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল সোমবার নাটোর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে নাটোর ও নলডাঙ্গা উপজেলার বাসিন্দাদের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ দুলু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের সন্ত্রাসী রাজনৈতিক দল। এই দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। এরা আগুন দিয়ে মানুষের বাড়ি পোড়াচ্ছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ খুন করছে, হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারছে।
তিনি বলেন, বিএনপি শান্তিপ্রিয় দল। দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে আমরা কাজ করছি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে চাই।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশের মানুষ জুলাই বিপ্লবের কথা ভুলে যায়নি। জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দেশের সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। শিশু থেকে নারী কাউকে রেহাই দেয়নি। পতিত এই অপশক্তিকে আর কোনো সুযোগ দেওয়া হবে না।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম।
এর আগে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় ৫ ডিসেম্বর সফটওয়্যার টেস্টিং সম্মেলন, আসছেন আইএসটিকিউবির সভাপতি

ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : হুইপ দুলু

আপডেট সময় ০৬:১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬