ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকায় ৫ ডিসেম্বর সফটওয়্যার টেস্টিং সম্মেলন, আসছেন আইএসটিকিউবির সভাপতি Logo বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব Logo শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৫তম সভা অনুষ্ঠিত Logo আপনার ফোনে কেউ নজরদারি চালাচ্ছে কি না জানুন ৫ লক্ষণে Logo ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : হুইপ দুলু Logo দেশ ছেড়ে পালিয়েও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন : রিজভী Logo বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে : রাষ্ট্রদূত Logo পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, আলোচনা অব্যাহত Logo গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের Logo প্রখ্যাত গয়নাশিল্পী পাওলো বুলগারি আর নেই

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধার আওতা আরও সম্প্রসারণের লক্ষ্যে এসিআই মোটরসের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই অংশীদারত্বের ফলে ব্যাংকের বিদ্যমান মোটরসাইকেল অর্থায়ন কর্মসূচিতে যুক্ত হলো বিশ্বখ্যাত ব্র্যান্ড ইয়ামাহা। এর মাধ্যমে যোগ্য পুলিশ সদস্যরা নিজেদের পছন্দ অনুযায়ী ইয়ামাহার মোটরসাইকেল কেনার জন্য অর্থায়ন সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই সুবিধার আওতায় বাংলাদেশ পুলিশের যোগ্য সদস্যরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ৯ শতাংশ সুদে এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ গ্রহণ করতে পারবেন। ব্যাংকের প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমে এ অর্থায়ন সুবিধা পাওয়া যাবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের হেড অব এডিসি মো. মামুন উর রহমান এবং এসিআই মোটরসের চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন।
বাংলাদেশ পুলিশের সদস্যদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার পাশাপাশি দায়িত্ব পালন ও পারিবারিক প্রয়োজন মেটাতে তাদের আর্থিক সক্ষমতা ও নমনীয়তা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোটরসাইকেল কেনার ব্যয় দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ তৈরি করে পুলিশ সদস্যদের জীবনযাত্রায় আরও স্বাচ্ছন্দ্য আনতে কাজ করছে কমিউনিটি ব্যাংক।
প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের আর্থিক প্রয়োজন ও জীবনযাত্রার বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন ব্যাংকিং সেবা ও সুবিধা চালু করে আসছে কমিউনিটি ব্যাংক। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহক ও তাদের পরিবারের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলার পাশাপাশি দেশজুড়ে জননিরাপত্তা ও জনসেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে ব্যাংকটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় ৫ ডিসেম্বর সফটওয়্যার টেস্টিং সম্মেলন, আসছেন আইএসটিকিউবির সভাপতি

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও ইয়ামাহার অংশীদারত্ব

আপডেট সময় ০৬:২০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬