কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। এ সময় ঘরে থাকা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা সহ ৪ লাখ ৪০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় রান্নাঘর সহ ৭টি ঘর পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে, সোমবার (২৩ নভেম্বর) গভীররাতে সাদুয়া দামারহাট এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকার ইসলাম উদ্দিনের ছেলে ইউসুফ আলী(৫৪) এর বসত ঘরে সোমবার গভীর রাতে আগুন লেগে ৭টি ঘর এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থ সহ প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকার মালামাল ক্ষতি হয়েছে। এলাকবাসীর ধারণা শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানান তারা। এ সময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, কাপড়, চাল ও ধান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ক্ষতিগ্রস্থ ইউসুফ আলী বলেন, আমার বাড়িভিটা মাত্র ৬ শতক জমিতে রান্না ঘর ও গোয়াল ঘর সহ ৭টি ঘর ছিলো। আমি অন্যের জমিতে দিনমজুরের কাজ করে জীবীকা নির্বাহ করি। সোমবার গভীর রাতে আমার বসত বাড়িতে আগুন লেগে নগদ অর্থ সহ ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। শয়ন ঘরে থাকা জমি কেনার জন্য নগদ দুই লাখ ৪০ হাজার টাকা বের করতে না পাওয়ায় তা পুড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা সহ ৪ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন কিভাবে সংসার চালাবো অসহায় হয়ে গেলাম। এলাকাবাসী লুৎফর রহমান, গোলজার মিয়া, শাহাদুর রহমান, জব্বার আলী ও শাহাবুদ্দিন সহ আরো অনেকে বলেন, খুব কষ্ট করে অন্যের জমিতে দিনমুজুরের কাজ করে সংসার চালান। তার বাড়িতে আগুন লেগে তার সব কিছু শেষ হয়ে গেলো। উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। ৭টি ঘর ও প্রায় সাড়ে ২ লাখ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও নগদ টাকা ছিলো বলে শুনেছি।
সংবাদ শিরোনাম
উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে নগদ অর্থসহ সাতটি ঘর ভস্মীভূত
-
মোবাশ্বারুল ইসলাম মুরাদ (উলিপুর) কুড়িগ্রাম - আপডেট সময় ০২:০৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















