ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বদলগাছীতে ৪১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন Logo ত্যাগ-সংগ্রাম ও রাজনৈতিক পথচলায় আলোচনায় শ্যামপুরের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদল Logo রাজিবপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান Logo বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা Logo এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান Logo যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ Logo বাউফলের মেয়ে বিথি কর্মকার বন্যার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন Logo কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা Logo কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ Logo কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে গোপনে নিয়োগের পাঁয়তারা, ৩ পদে ৬০ লাখ টাকা লেনদেনের অভিযোগ

কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা

খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস)-এর বাস্তবায়নাধীন ইআরসিসি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রকল্প সমন্বয়কারী মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তন্ময় মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে. এম. মফিজুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল্লাহ-আল-জাবের, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর মাহমু দুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা মাসুম বিল্লাহ,কয়রা থানার উপ-পরিদর্শক (এসআই) তনয়। কর্মশালায় বক্তারা উপকূলীয় অঞ্চল কয়রায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের প্রশংসা করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে ৪১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা

আপডেট সময় ০২:১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬