নিজের অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের মেয়ে বিথি কর্মকার বন্যা। যুক্তরাজ্যের স্বনামধন্য টহরাবৎংরঃু ড়ভ উবৎনু থেকে গজবং রহ খবধফবৎংযরঢ় ধহফ গধহধমবসবহঃ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করে তিনি শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং গর্বিত করেছেন পরিবার ও নিজ এলাকার মানুষকে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বন্যার এই পথচলা মোটেও সহজ ছিল না। নানা প্রতিকূলতা, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া এবং বিদেশের মাটিতে নিজের অবস্থান তৈরি করার চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে গেছেন তিনি। লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে ধৈর্য, সাহস ও অধ্যবসায়ের মাধ্যমে একসময় অর্জন করেছেন কাক্সিক্ষত সাফল্য।বন্যার এই অর্জনের অন্যতম বিশেষত্ব হলো, তাঁদের পরিবারের মধ্যে তিনিই প্রথম, যিনি যুক্তরাজ্যের টহরাবৎংরঃু ড়ভ উবৎনু থেকে এমন একটি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ফলে তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পরিবারের জন্য এক স্মরণীয় ও গর্বের অধ্যায়। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিথি কর্মকার বন্যা বলেন, “আজকের এই দিনের কতটুকু কৃতিত্ব আমার নিজের, তা আমি জানি না। এই অর্জনের পেছনে সম্পূর্ণ অবদান আমার পরিবারের। বিশেষ করে আমার মা-বাবা, যাঁরা আমাকে এতদূর আসার সাহস, ধৈর্য ও ভরসা দিয়েছেন। পাশাপাশি আমার স্বামী শ্যামল সরকারও বিয়ের পর থেকে সবসময় আমাকে সমর্থন ও সহযোগিতা করে গেছেন। দুই বছর আগেও এই দিনটি আমার কাছে ছিল শুধুই একটি স্বপ্ন। কিন্তু ভগবানের অশেষ কৃপা এবং সবার আশীর্বাদে আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। বন্যার মা শিলা রানি কর্মকার। মেয়ের এই সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত ও গর্বিত তাঁর মা-বাবা। সীমিত সামর্থ্যের মধ্যেও মেয়ের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে তাঁদের ভালোবাসা, ত্যাগ ও নিরন্তর সহযোগিতা ছিল সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে তাঁর স্বামী শ্যামল সরকার পেশায় একজন চিকিৎসক। দাম্পত্য জীবনে স্ত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে তাঁর সহযোগিতা ও উৎসাহও বন্যার পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।ভবিষ্যৎ স্বপ্নের কথা জানিয়ে বন্যা বলেন, “আগামী দিনের স্বপ্ন শুধু একটি অর্জনে থেমে থাকা নয়, বরং আরও বহুদূর এগিয়ে যাওয়া, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়া এবং জীবনে নতুন নতুন সাফল্য অর্জন করা। আমি চাই আমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক, আর আমার সাফল্যে পরিবার আরও গর্বিত হোক।বিথি কর্মকার বন্যার এই অর্জন বাউফলের তরুণ প্রজন্ম, বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর পথচলা প্রমাণ করে, স্বপ্ন পূরণে প্রয়োজন দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, নিরলস পরিশ্রম এবং পরিবারের সমর্থন।বাউফলের কালাইয়া থেকে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়Ñবিথি কর্মকার বন্যার এই যাত্রা কেবল একটি মাস্টার্স ডিগ্রি অর্জনের গল্প নয়; এটি একজন মেয়ের স্বপ্নপূরণ, আত্মপ্রতিষ্ঠা, পারিবারিক ভালোবাসা এবং অদম্য প্রত্যয়ের এক অনন্য সাফল্যের গল্প।
সংবাদ শিরোনাম
বাউফলের মেয়ে বিথি কর্মকার বন্যার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন
-
এইচ এম বাবলু বাউফল - আপডেট সময় ০২:১৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- 6
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















