দিনাজপুরের পার্বতীপুরে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ। উপ-সহকারী কৃষি অফিসার আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহ্বায়ক মাহাবুর রশিদ সংগ্রাম, সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, সাবেক পৌর বিএনপির সভাপতি আতিয়ারৃ রহমান, অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া বিনতে আবদুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফুন নাহার এবং মোহাম্মদ আলী রুবেল প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ২ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম
পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ
-
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি - আপডেট সময় ০২:৩২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- 1
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















