বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক কাজী মহিউদ্দিন বুলবুল মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ৭৪ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন প্রবীণ এই ক্রীড়া সংগঠক। বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি।
৭৪ বছর বয়সী এই বুলবুল ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিসিবির নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সংগঠকের কাজ করেছেন বুলবুল। ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থাতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংগঠকদের বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন।
পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিতি পান বুলবুল। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠক। মাঝে অনেক বছর আড়ালে থাকলেও ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবারও ক্রীড়াঙ্গনে সক্রিয় হন তিনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত সমস্যা নিরসন কমিটিতে জায়গা পান বুলবুল।
সংবাদ শিরোনাম
মারা গেছেন সাবেক বিসিবি পরিচালক কাজী মহিউদ্দিন
-
স্পোর্টস ডেস্ক: - আপডেট সময় ১০:২৭:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























