জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ সরাসরি হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে এসব হত্যাকা-ের তথ্য শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম ধাপের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। গুমের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা কোনো মামলায় এটিই প্রথম যুক্তিতর্ক উপস্থাপনের ঘটনা। মানচিত্রদেখুন
চিফ প্রসিকিউটর জানান, মঙ্গলবারের শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় সাক্ষ্য দেওয়া সামরিক কর্মকর্তাদের জবানবন্দি উপস্থাপন করা হয়েছে। সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, বিভিন্ন সময়ে জিয়াউল আহসান নির্বিচারে ১৫০ থেকে ২০০ মানুষকে হত্যা করেছেন। এর মধ্যে ১১৫ জনের বেশি মানুষকে তিনি সরাসরি হত্যা করেছেন বলে প্রসিকিউশন শনাক্ত করতে পেরেছে। সাক্ষ্যেও এসব হত্যাকা-ের বিবরণ উঠে এসেছে। একক কোনো ব্যক্তির হাতে এত বিপুলসংখ্যক হত্যাকা-ের ঘটনা এর আগে ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।
জিয়াউল আহসানের কর্মকা-ের বিবরণ দিতে গিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, বহু অপকর্মে জড়িত থাকার পরও তিনি বারবার পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন। মাতৃবাহিনীতে ফিরে না গিয়ে দীর্ঘদিন র্যাবে দায়িত্ব পালন করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন-পীড়ন চালাতে শেখ হাসিনার চাহিদা ও নির্দেশনা অনুযায়ী তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকা- পরিচালনা করেছেন। রাজনীতিসংবাদ
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্র বা ‘ডিপ স্টেট’-এর অন্যতম সদস্য হিসেবে পরিচিত ছিলেন। সাক্ষীদের জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নিজেও বলেছেন, জিয়াউল আহসান তার নিয়ন্ত্রণে ছিলেন না। শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকীর সরাসরি আশ্রয়-প্রশ্রয়ে তিনি এসব কর্মকা- চালিয়ে গেছেন বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।
মামলায় সাক্ষী হিসেবে তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ জিয়াউল আহসানের কয়েকজন সহযোগী সামরিক কর্মকর্তাকে উপস্থাপন করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এসব ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন, তারা সবাই সংশ্লিষ্ট কর্মকা-ের সঙ্গে যুক্ত ছিলেন। বাইরের কারও পক্ষে এসব ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব ছিল না। ফৌজদারি আইনে অপরাধের সহযোগীদের সাক্ষী করার বিধান থাকায় তাদের আসামির পরিবর্তে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।মো. আমিনুল ইসলাম আরও জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির এবং মেজর দেলোয়ার ওরফে মনিরুল হকের জবানবন্দিতে কমান্ডার সোহেলের ভূমিকার বিষয়টিও উঠে এসেছে। জিয়াউল আহসানের সহযোগী হিসেবে কমান্ডার সোহেল তার অনুগত কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিয়ে বোটে করে চরদোয়ানি ও বিভিন্ন অভিযানের এলাকায় নিয়ে যেতেন। পরে ওই সাংবাদিকরা প্রকৃত ঘটনা গোপন রেখে তাদের শেখানো ভাষ্য অনুযায়ী সংবাদ প্রচার করতেন বলে সাক্ষীদের জবানবন্দিতে উল্লেখ রয়েছে। সংবাদপড়ুন
প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মামলাটির বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের অবদানের কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মামলাটি শুরু করা, আসামিকে গ্রেপ্তার এবং বিচারকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার পেছনে তার অক্লান্ত পরিশ্রম রয়েছে বলে জানান তিনি।
গুম-খুনের ‘মনস্টার’ জিয়াউল আহসানের নির্মমতা তুলে ধরলেন চিফ প্রসিকিউটর : বাসস সূ্রতে প্রকাশ, শতাধিক গুম-খুনে অভিযুক্ত জিয়াউল আহসানকে ‘মনস্টার’ উল্লেখ করে তার ভয়াবহ নির্মমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরলেন চিফ প্রসিকিউটর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার (আর্গুমেন্ট) যুক্তি উপস্থাপন শুরু করেছেন প্রসিকিউশন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও এই মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি উপস্থাপনের মাধ্যমে জিয়াউল আহসানের গুম-খুনের নির্মমতা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এ ছাড়া এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের বেপরোয়া কর্মকা- তুলে ধরা হয়।
রক্ত যেন গায়ে না লাগে সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে হত্যা করা। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া। সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকা-সহ জিয়াউল আহসানের নেতৃত্বে নির্মম ও নৃশংস হত্যার সব ঘটনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্র্যাইব্যুনালকে বলেন, আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম ‘মনস্টার’ কাউকে দেখিনি। তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে।
এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে আজ ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। আজকের যুক্তি উপস্থাপনটি ট্রাইব্যুনালের ‘অনুমতি সাপেক্ষে’ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
জিয়াউল আহসানের গুম-খুনের মামলার কার্যক্রম চলাকালে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বুধবার ট্র্যাইব্যুনালে সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল।
উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের প্রথম এই মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।
সংবাদ শিরোনাম
জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার
-
সাদেক মাহমুদ পাভেল: - আপডেট সময় ১০:৩০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- 4
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























