ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে বর্তমান সরকার-ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন Logo বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন Logo চিতলমারীতে দখলকৃত দোকানঘর ফিরে পেতে সাংবাদ সম্মেলন Logo সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ Logo পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পূর্বশত্রুতার জেরে রাজনৈতিক মামলায় সাংবাদিক Logo স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা Logo ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা Logo চিতলমারী উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা

মধুপুরে ইটের ভাটায় ঝটিকা অভিযান চালিয়ে তিন লক্ষ টাকা জরিমানা

টাঙ্গাইলের মধুপুরে অনুমোদনহীন ভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতিসাধনের দায়ে তিতাস ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ জরিমানা করা হয়। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ি বাজার সংলগ্ন তিতাস ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অনুমোদনবিহীন ও বেআইনিভাবে ইটভাটা পরিচালনার মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের সদস্য, মধুপুর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মধুপুরে ইটের ভাটায় ঝটিকা অভিযান চালিয়ে তিন লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬