টাঙ্গাইলের মধুপুরে অনুমোদনহীন ভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশের ক্ষতিসাধনের দায়ে তিতাস ব্রিক ফিল্ডকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ জরিমানা করা হয়। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ি বাজার সংলগ্ন তিতাস ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অনুমোদনবিহীন ও বেআইনিভাবে ইটভাটা পরিচালনার মাধ্যমে পরিবেশের ক্ষতিসাধনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের সদস্য, মধুপুর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
মধুপুরে ইটের ভাটায় ঝটিকা অভিযান চালিয়ে তিন লক্ষ টাকা জরিমানা
-
আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল - আপডেট সময় ০৪:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- 5
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















