ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় তিন দফা দাবি Logo কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকমুক্ত ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে বর্তমান সরকার-ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo টাঙ্গাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন Logo বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ এর উদ্বোধন Logo চিতলমারীতে দখলকৃত দোকানঘর ফিরে পেতে সাংবাদ সম্মেলন Logo সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ Logo পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পূর্বশত্রুতার জেরে রাজনৈতিক মামলায় সাংবাদিক Logo স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা Logo ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় তিন দফা দাবি

২৬ নভেম্বর, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ সম্মেলন কক্ষে বেসিস সংস্কারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন

>বেসিস গঠনতন্ত্র সংস্কার ও ২০৩৩ সালের ডিজিটাল রূপান্তরের রোডম্যাপ
>বিগত শাসনামলের সুবিধাভোগী ব্যক্তি ও প্রতিষ্ঠান কালোতালিকাভুক্ত করার আহ্বান

আইসিটি খাত রক্ষায় ১০ দফা সুপারিশ বেসিস সংস্কার পরিষদের

জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামোর সুরক্ষা, ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এবং ২০৩৩ সালের মধ্যে শতভাগ ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩ দফা মূল দাবি ও ১০ দফা সুপারিশ পেশ করেছে ‘বেসিস সংস্কার পরিষদ’। একইসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর গঠনতন্ত্র সংস্কার করে প্রকৃত সফটওয়্যার নির্মাতা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ভোটে সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়েছে। প্রযুক্তি সংবাদ

২৬ নভেম্বর, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ সম্মেলন কক্ষে বেসিস সংস্কারের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা প্রকৌশলী মো. মিজানুর রহমান। এ সময় বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা মোঃ রওশান কামাল জেমস ও বেসিস অ্যাসোসিয়েট কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. রোকমুনুজ্জামান রনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক এ এইচ এম রোকমুনুর জামান রনি, যুগ্ম আহ্বায়ক মোঃ আবু তাহের, সদস্য সচিব নাদিম ভূঁইয়া হৃদয়, সদস্য খোঃ শামছুজ্জামান লিমন, মোঃ হাসিবুর রহমান সাফিন ও মোঃ আলাউদ্দিনসহ পরিষদের অন্যান্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড ও অস্থিতিশীলতার কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও আইসিটি খাতের কর্মপরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের নামে বিগত শাসনামলে হাজার হাজার কোটি টাকা পাচার, ভুয়া প্রকল্প, ব্যান্ডউইডথ ক্রয়ের নামে তথ্য পাচার এবং এনআইডি ডেটাবেজের মতো সংবেদনশীল তথ্য ঝুঁকিতে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়। মানচিত্র দেখুন

বক্তব্যে প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, প্রশাসনের ভেতরে বর্ণচোরা ও গুপ্ত সহযোগীরা যেমন রয়েছে, তেমনি ইন্ডাস্ট্রির মধ্যেও বিএনপি ও জামায়াত ট্যাগ লাগিয়ে কিছু লোকজন ফ্যাসিস্টের সহযোগীদের সহায়তা করছে। এর ফলে সিন্ডিকেট বা স্কেক বাণিজ্যের মাধ্যমে বিগত আমলের সুবিধাভোগীদের কাজ দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে জাতীয় আইসিটি অবকাঠামো, সফটওয়্যার, ডেটাবেজ ও আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ তথ্য বেহাত বা নষ্ট হতে পারে কিংবা অন্তর্ঘাত (স্যাবোটাজ) ঘটতে পারে। তাই সরকারের কাছে এসব অবকাঠামো দ্রুত নিরাপদ করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৪ কোটি তরুণের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রায় ২৬ লাখ বেকার এবং প্রতি বছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৭ লাখ ৫০ হাজার স্নাতক বের হচ্ছেন। সরকারি নাগরিক সেবা, দাপ্তরিক কার্যক্রম ও বেসরকারি খাতের শতভাগ ডিজিটাল রূপান্তর করা গেলে এই বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য ১০ লাখ উন্নতমানের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি সম্ভব।

তিন দফা মূল দাবি আদায়ে সরকারের কাছে ১০ দফা সুপারিশ পেশ করে বেসিস সংস্কার পরিষদ। এর মধ্যে সরাসরি বেসিস ও আইসিটি খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রধান সুপারিশগুলো হলো—বেসিসের গঠনতন্ত্রের (আর্টিকেল অব অ্যাসোসিয়েশন) অস্পষ্টতা দূর করে পকেট ভোটার বাদ দিয়ে প্রকৃত সফটওয়্যার নির্মাতা ও সেবাদাতাদের ভোটার তালিকা চূড়ান্ত করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন; জাতীয় আইসিটি সিস্টেম, সরকারি ডেটাবেজ, এনআইডি, জন্মনিবন্ধন ও ভূমি রেকর্ডসহ সংবেদনশীল অবকাঠামো থেকে প্রতিবেশী রাষ্ট্র ও বিগত ফ্যাসিবাদী শাসনামলে কাজ পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা; সরকারি আইসিটি প্রকল্পে স্বচ্ছতা, সাইবার নিরাপত্তা নিরীক্ষা ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করা; কৌশলগত আইসিটি পরিকল্পনা ও স্টার্টআপ অনুদান মূল্যায়নে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ এবং ২০২৭ থেকে ২০৩৩ সাল মেয়াদী শতভাগ ডিজিটাল রূপান্তর রোডম্যাপ প্রণয়ন ও বেসরকারি খাতে প্রণোদনা ঘোষণা। প্রযুক্তি সংবাদ

এ ছাড়া অন্যান্য সুপারিশের মধ্যে সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা ও নাশকতার সুষ্ঠু তদন্ত ও বিচার, দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার ত্বরান্বিত করা, শিল্পাঞ্চল ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মোবাইল অ্যাপ, কল সেন্টার ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলে গুজব প্রতিরোধ এবং প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

জনপ্রিয় সংবাদ

আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় তিন দফা দাবি

আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় তিন দফা দাবি

আপডেট সময় ০৮:৩১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬