বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

জেলার বাগানে বাগানে আম গাছে গুটিতে ভরে গেছে। সুস্বাদু আমের জেলা মেহেরপুর প্রাকৃতিক কোনো দূর্যোগ না হলে চলতি মৌসুমে মেহেরপুর জেলায় এবার ২ হাজার ৩’শ ৬১ হেক্টর জমির আম বাগান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৪০ হাজার মেট্রিক টন।
মেহেরপুরে আমের চাহিদার সাথে সাথে আমের বাগানও বৃদ্ধি পাচ্ছে। এখানকার মাটির গুণেই হিমসাগর, লেংড়া,বোম্বাই, তিলি বোম্বাই ইত্যাদি জাতের আম খুবই সুস্বাদু। বিশেষ করে নিয়মিত জাত ল্যাংড়া, গোপালভোগ, ক্ষীরসাপাতি, আশ্বিনা জাতের বাগান বেশি থাকলেও গবেষণাকৃত বারি-৩, বারি-৪ জাতের বাগান তৈরির ক্ষেত্রেও আগ্রহী হয়ে উঠছে অনেকে। সেই সঙ্গে নতুন নতুন বাগানগুলো তৈরি হচ্ছে বনেদি ও হাইব্রিড জাতের। সরেজমিনে মেহেরপুরের বিভিন্ন আমবাগান ঘুরে দেখা গেছে মেহেরপুরের আমের গুটির ভারে ডাল নুয়ে পড়তে শুরু করেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে গতবছর আমে পোকা দেখা যাওয়ায় আম চাষীরা লোকসানের মুখে পড়ে। এবছর অনুকূল আবহাওয়া থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা করছেন কৃষি বিভাগ।
সদর উপজেলার পিরোজপুর গ্রামের আম চাষি বকুল বিশ্বাস জানান, ছোট বড় মিলে তার শতাধিক আমের গাছ আছে। প্রতিটি গাছই আমের গুটিতে ভরে গেছে। আমের ভালো ফলনের লক্ষ্যে শুরু থেকেই তিনি আমগাছ ও মুকুলের পরিচর্যা করেছেন বলেও জানান।
আম ব্যবসায়ী ও রপ্তানীকারক শাহিনুর রহমান জানান, মেহেরপুরের আম সুস্বাদু হওয়ায় মেহেরপুরের আম ইউরোপ মহাদেশেও সুখ্যাতি ছড়িয়েছে। ইউরোপ মহাদেশে আমের চাহিদার কারণে গত কয়েক বছর ধরে তিনি আম রপ্তানী করছেন বলে জানান। এবছরও তিনি ২৫০ মেট্রিক টন আম রপ্তানী করবেন। এজন্য ফ্রুট প্যাকেটিং কার্বণ ব্যাগে সংরক্ষণ করবেন আম।
জেলা খামার বাড়ির উপ-পরিচালক সনজিব মৃধা জানান, চলতি মৌসুমে মেহেরপুরে প্রায় ৪০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয়েছে। যদি বিরূপ আবহাওয়া না দেখা দেয় তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে। তিনি আরও জানান, মেহেরপুরের আম সুস্বাদু হওয়ায় এই জেলার আমের চাহিদা মিটিয়ে দেশের সব জেলা ছাড়িয়ে ইউরোপ মহাদেশেও তার সুখ্যাতি অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com