ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চলনবিলে বিনা হালে রসুন চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা Logo তিন বাহিনীর সামরিক সক্ষমতা ও সমন্বিত যুদ্ধ প্রস্তুতি দেখলেন প্রধানমন্ত্রী Logo গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির Logo মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে ব্যবধান ৬৩০০ টাকা Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির Logo যেকোনো হাইকমিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ Logo জিয়াউল আহসানের হাতে ১১৫ জনের বেশি মানুষ হত্যার শিকার Logo তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo মারা গেছেন সাবেক বিসিবি পরিচালক কাজী মহিউদ্দিন Logo যাত্রীর নিরাপত্তায় চালকের ফোনে ভিডিও রেকর্ডিং সুবিধা আনছে উবার

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। গতকাল রবিবার (১০ মে) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সফরকালে আসিফ মাহমুদ আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চলনবিলে বিনা হালে রসুন চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

আপডেট সময় ০৯:২২:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬