শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার: তামিম

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। ২০১৯ সালে ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। ফলে নিষেধাজ্ঞা দাঁড়ায় ১ বছরের। যার ৬ মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আর ছয় মাস পরই মাঠে ফিরতে পারবেন এই অলরাউন্ডার।

নিষেধাজ্ঞা শেষে সাকিব সরাসরি জাতীয় দলে ফিরবেন বলে আশাবাদী বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে তিনি সাকিবকে দলে চাইবেন বলে জানিয়েছেন তামিম। তামিমের মতে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমান অবদান রেখে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যান তিনি, তাতে এ বিষয়ে কোন সন্দেহ নেই তামিমের।

বুধবার রাতে এ কথা জানিয়েছেন তামিম। দেশের শীর্ষস্থানীয় দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে ফেসবুক লাইভে করোনা পরিস্থিতিসহ নানান বিষয়ে কথা বলেছেন তিনি। সেখানে প্রসঙ্গক্রমে চলে আসে সেরা ক্রিকেটার বিষয়ক আলোচনা।

তিনি বলেন,‘সে বাংলাদেশের সেরা ক্রিকেটার এবং পারফর্মার আমার কাছে মনে হয়। কাউকে অসম্মান করে বলছি না। তবে আমার চোখে সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।’

তখন সাকিবকে প্রশংসায় ভাসিয়ে তামিম আরও বলেন, ‘সাকিবের মতো প্রতিভাবান খেলোয়াড় যে কেউ নিজের দলে চাইবে। যেকোন অধিনায়ক তাকে দলে রাখতে চাইবে। এখনও অনেক সময় বাকি আছে। অক্টোবর এখনও দূরে আছে। সাকিবের নিষেধাজ্ঞা যখন শেষ হয়ে আসবে আমি নিশ্চিত তখন এমন কোন অধিনায়ক থাকবে না যে বলবে তাকে আমার দরকার নেই।’

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com