শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে সরকারি কর্মকর্তাকে মারধর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ আগস্ট, ২০২১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মো. লিটন মিয়া ও তার স্ত্রী ইয়াসমিনকে পাওনা টাকা চাওয়ায় মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের প্রতিবাদে রোববার (২৯ আগস্ট) দুপুর ১২ টায় পৌর সদর বাজারের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন লিটন মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: লিটন মিয়া বলেন, আমার বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করছি। আমি ও বিবাদী কাইয়ুমুজ্জামান পলাশ যৌথভাবে কিছু ইট ক্রয় করি। আমি পলাশের কাছে ইট ও মিস্ত্রী কাজ বাবদ ১১৫০ টাকা পাই। পাওনা টাকা চাইলে পলাশ ক্ষিপ্ত হয়ে বাঁশের লাটি নিয়ে আমার বাসার মধ্যে ঢুকে আমাকে ও আমার স্ত্রীকে এলোপাথাড়ি ভাবে মারধর করে আহত করে। আমার স্ত্রী ইয়াসমিনের চুলের মুঠি ধরে মাটিতে ফেলে কিলঘুষি মেরে মারাত্মক আহত করে। এ সময় আমার স্ত্রীর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। আমাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে কাইয়ুমুজ্জামান পলাশ ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। তিনি আরো বলেন, এ ঘটনায় আমি বাদি হয়ে ঘটনার পর কাইয়ুমুজ্জামান পলাশের বিরুদ্ধে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com