শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার করোনায় আক্রান্ত একুশে টেলিভিশনের ২ সাংবাদিক

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

একুশে টেলিভিশনের দুইজন সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের একজন বার্তা বিভাগের সদস্য এবং অন্যজন অনলাইন বিভাগের সদস্য। মঙ্গলবার (১২ মে) একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, করোনা সংক্রমণ শুরুর পর থেকেই একুশে টেলিভিশনের বার্তাকক্ষসহ সবগুলো ইউনিট বিশেষ সতর্কতার সঙ্গে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে দায়িত্ব পালন করে আসছে। এরমধ্যে গত এপ্রিলের শেষের দিকে বার্তা বিভাগের একজন সদস্য শরীরে ব্যথা অনুভব করলে ২ মে তিনি কোভিড-১৯ টেস্ট করান, যার ফল নেগেটিভ আসে। তবে শারীরিকভাবে সুস্থবোধ না করায় ওইদিনের (২ মে) পর থেকে তিনি বাসায় অবস্থান করছিলেন। পরবর্তীতে তিনি জ্বরে আক্রান্ত হলে গত ৯ মে আবারও স্ত্রীকেসহ কোভিড-১৯ টেস্ট করান। এবার তার ফল পজিটিভ কিন্তু তার স্ত্রীর ফল নেগেটিভ আসে। তবে তার শারীরিক অবস্থা এখন ভালো রয়েছে। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

একুশে টেলিভিশন কর্তৃপক্ষ সংশ্লিষ্ট রিপোর্টারের সংস্পর্শে আসা কর্মীদের তালিকা করে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে, অনলাইন বিভাগের যে সদস্য কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন, তিনি গত ২৫ মার্চ থেকে বাসায় অবস্থান করছিলেন এবং সেখানে থেকেই অফিসের কাজ করছিলেন। গত কয়েকদিনে লক্ষণ-উপসর্গ দেখা দিলে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্থাপিত বুথে গত ১০ মে পরীক্ষা করান। গতকাল মঙ্গলবার ওই রিপোর্টে ফলাফল পজিটিভ আসে। তিনি বর্তমানে নিজ বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com