ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন Logo পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ Logo বদলগাছীতে ৪১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন Logo ত্যাগ-সংগ্রাম ও রাজনৈতিক পথচলায় আলোচনায় শ্যামপুরের সাবেক চেয়ারম্যান আবুল হোসাইন বাদল Logo রাজিবপুরে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান Logo বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে কাস্টমসে রাজস্ব ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা Logo এপেক্স ক্লাব অব লামার চার্টার সার্টিফিকেট প্রদান Logo যশোর রিজিওয়নে আড়াই মাসে ৯০ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১৫৯ Logo বাউফলের মেয়ে বিথি কর্মকার বন্যার যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন Logo কয়রায় জেজেএস-এর ইআরসিসি প্রকল্পের সমাপনী কর্মশালা

বিশ্বকাপ কে জিতবে? একটি দলের নামই বললেন আর্সেন ওয়েঙ্গার

বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী নিয়ে অনেকেই মতামত দিচ্ছেন, তবে আর্সেন ওয়েঙ্গার অন্যদের চেয়ে আরও এক ধাপ এগিয়ে গিয়ে সরাসরি একটি দলের নাম ঘোষণা করেছেন। তার এই সাহসী ভবিষ্যদ্বাণী দ্রুত আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলে সাবেক এই আর্সেনাল কোচকে সমালোচনার মুখেও পড়তে হতে পারে।
ওয়েঙ্গারের বিশ্বাস, তার জন্মভূমি ফ্রান্সই এবারের বিশ্বকাপ জিতবে। যদি তা সত্যি হয়, তবে ১৯৯৮ ও ২০১৮ সালের পর ফ্রান্স তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে। পাশাপাশি তারা টানা তিনটি বিশ্বকাপের ফাইনালে ওঠার কৃতিত্বও গড়বে, যদিও এর আগে ২০২২ সালের ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরেছিল।
ফরাসি সংবাদপত্র লে ফিগারো-কে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমানে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী ওয়েঙ্গার বলেন, ‘ফ্রান্সই বিশ্বকাপ জিতবে।’
তিনি আরও বলেন, ‘ফ্রান্সের দলে বিপুল প্রতিভা রয়েছে। দিদিয়ে দেশমের যথেষ্ট অভিজ্ঞতা আছে। তিনি সঠিক ভারসাম্য খুঁজে বের করতে পারবেন। আমাদের আক্রমণভাগে এত বেশি প্রতিভাবান খেলোয়াড় রয়েছে যে আক্রমণনির্ভরতার কারণে দল কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়ার ঝুঁকি আছে।’
তবে এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন ওয়েঙ্গার, ‘এখনকার দিনে আক্রমণভাগের খেলোয়াড়েরাও রক্ষণে নিজেদের দায়িত্ব পালন করতে জানে।’
অবশ্য ওয়েঙ্গারের এই ভবিষ্যদ্বাণীকে খুব বড় ঝুঁকি বলা যাবে না। বিভিন্ন ক্রীড়া বাজি নির্ধারণকারী প্রতিষ্ঠানের মূল্যায়ন অনুযায়ী, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় ফ্রান্স অন্যতম শীর্ষ দাবিদার। তাদের সামনে রয়েছে কেবল স্পেন। আর পেছনে রয়েছে ইংল্যান্ড, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলগুলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় একই জমিতে তিন ফসলেরচাষ, কৃষকের লাভের স্বপ্ন

বিশ্বকাপ কে জিতবে? একটি দলের নামই বললেন আর্সেন ওয়েঙ্গার

আপডেট সময় ০১:৫৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬