ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া থানার ৫নং আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর (পশ্চিমপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম(৪৫) নামের এক ব্যক্তির বসতঘরে তল্লাশি চালায়। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ৩ বোতল স্কাফ সিরাপ, ১ বোতল কিংফিশার স্ট্রং বিয়ার এবং ৫ বোতল ‘ব্রো কোড বিয়ানকো’ বিদেশি মদ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম নুরপুর (পশ্চিমপাড়া) এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে। পরে মাদকদ্রব্যগুলো তালিকা মোরে জব্দ করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ উল ইসলাম ঘটনা সততা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ শিরোনাম
আখাউড়ায় মাদকসহ ব্যবসায়িক গ্রেফতার
-
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া - আপডেট সময় ০৬:১৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- 99
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























