সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী চলমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নে ছালাভরা থেকে রামপেড়ে খাল পাড়ে বেলা ১টার দিকে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ডেপুটি রেঞ্জার ওমর ফারুক, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখতারুজ্জামান মিয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ আকাশ, প্রাথমিক শিক্ষা অফিসার রোকনুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন পারভিন, বাগান মালী শ্যামল কুমার রায়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। কালীগঞ্জ উপজেলা ডেপুটি রেঞ্জার ওমর ফারুক বলেন, দেশব্যাপী এই কর্মসূচি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশকে সবুজায়ন করার একটি মহতি উদ্যোগ। উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ উদ্বোধনী বক্তব্যে বলেন, গাছ আমাদের পরম বন্ধু। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রতিটি আঙিনায় অন্তত একটি করে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপণ করতে হবে।
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
-
হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ - আপডেট সময় ০৯:০৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- 82
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























