বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

ভালোবাসা দিবসে সাবরিনা-আকাশের ‘প্রেমের দেশে’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

ভালোবাসা দিবসে উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে কণ্ঠশিল্পী সাবরিনা বশিরের ‘প্রেমের দেশে’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও।
রোমান্টিক ধাঁচের গানটিতে সাবরিনা বশিরের সাথে কণ্ঠ দিয়েছেন আরেফিন আকাশ। অভিনেতা ও গীতিকার শাওন খান অর্কের কথায় গানটি সুর করছেন কলকাতার জনপ্রিয় গায়ক ও সুরকার আকাশ সেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ। এ প্রসঙ্গে সাবরিনা বশির বলেন, ভালোবাসা দিবসে ভালোবাসার গান থাকবে না তা কি হয়। তাই শ্রোতাদের কথা মাথায় রেখে একটি ভালোবাসার গান নিয়ে এলাম। বেশ অন্যরকম কথা-সুরের একটি গান এটি। শ্রোতারা শুনলেই তা বুঝতে পারবেন। গানের অডিওর সঙ্গে মিলিয়ে এর ভিডিও করা হয়েছে। সব মিলিয়ে কাজটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। স¤প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন গানটির ভিডিও ধারন করা হয়েছে। গানটিতে মডেল হয়েছে সাবরিনা ও আকাশ। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। চিত্রধারন করেছেন বিকাশ সাহা।মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন মোহন ইসলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com