ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুদাসপুরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাটোরের গুরুদাসপুরে খালবিল উদ্ধারের অংশ হিসেবে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত চলনবিলের পর্যটনকেন্দ্র বিলসা পয়েন্টে সড়কের ওপর গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে সড়কে থাকা বড়বড় খড়বিচালির পালাগুলোও অপসারণ করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ও সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। থানা পুলিশ, ফায়ার সার্ভিস টিম ও গ্রামপুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। জানা যায়, বারবার নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা তাদের স্থাপনা অপসারণ না করায় প্রশাসন বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান চালায়। দখলদাররা মনক্ষুন্ন হলেও স্থানীয়রা অভিযানকে স্বাগত জানিয়েছে। তবে কেউ কেউ উচ্ছেদকৃতদের পুনঃর্বাসন করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, বিলসা পয়েন্টে শৃংখলা ও সৌন্দর্য্য ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়। উপজেলার অন্যান্য স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদেও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুরুদাসপুরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় ০৩:৩৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬