শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউক্রেনে নতুন সামরিক সহায়তা পাঠাবে যুক্তরাষ্ট্র: প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

রুশ সেনা অভিযানে আক্রান্ত ইউক্রেনে সামরিক সহায়তা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সহায়তা আক্রান্ত দেশটিতে পাঠানোর নির্দেশনা দেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে পাঠানো এক স্মারকে প্রেসিডেন্ট বাইডেন, বিদেশি সহায়তা আইন মোতাবেক ইউক্রেনের প্রতিরক্ষা জোরালো করতে সাড়ে তিন কোটি ডলার বরাদ্দের নির্দেশনা দেন।
রুশ বাহিনী কিয়েভে দখলের আগেই জেলেনস্কিকে ইউক্রেন ছাড়তে সহায়তার একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছে জেলনস্কির দেশ ইউক্রেন। তার বাহিনী নিয়েই লড়ছেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছেন তিনি। রুশ বাহিনীর বিরুদ্ধে তিনি লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এর আগে তিনি বলেন, ‘আপনি (পুতিন) যখন আমাদের আক্রমণ করবেন তখন আমাদের মুখ দেখবেন। আমাদের পিঠ নয়।’ সূত্র: রয়টার্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com