বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সমবায়ীরাই পারে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করতে-এস এম শাহজাদা এমপি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

সমবায়ী সমিতির মাধ্যমে পারে দেশের আর্থিক উন্নয়ন ও সমবায়ীদের নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করতে। বর্তমান সরকার পল্লী উন্নয়ন এবং সমবায়ীদের জীবন ও আর্থিক অগ্রগতি করতে হলে সকলকে সমবায়ীদের নিয়ে কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা সহ সকল উন্নয়ন কাজে সফলতা আনতে পারে।গতকাল রবিবার গলাচিপা পল্লী উন্নয়ন অফিস কার্যালয়ে নবগঠিত ইউসিসিএ লিঃ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও ইউপি পরিচালকের সাথে মত বিনিময় সভা ও আয় বর্ধক কাজে সমবায়ীদের মাঝে ৩৭ লাখ ৭২ হাজার ৭২ টাকার ঋণ বিতরন কালে ২১ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬ লাখ ৮৯ হাজার এবং গরু মোটাতাজা করন উন্নয়ন কাজে ১৬ জন কে ৪ লাখ ৮৩ হাজার টাকার নগদ চেক বিতরণ সভায় মাননীয় সংসদ সদস্য একথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জননেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম। এছাড়াও বি আর ডি বি নবনির্বাচিত দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহসভাপতি হাজী মজিবুর রহমান। অনুষ্ঠানে সার্বিক ভাবে দ্বায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী। সভায় আরো বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, পরিচালক মোঃ বাহাদুর মিয়া ও মোঃ হালিম মিয়া। সভায় বিভিন্ন সুধি ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com