ঢাকা ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্স ও রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo রেমিট্যান্সের নতুন সম্ভাবনাময় উৎস অস্ট্রেলিয়া ও কানাডা Logo উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন Logo জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে:বিরোধীদলীয় নেতা Logo স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ Logo মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির Logo এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী Logo সাত শহরে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রশিক্ষণ হবে বিনা খরচে

সিলেটের ডিসিকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালিত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার আদেশ বাতিল করে স্বপদে পুন:বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো সিলেটে নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ বাতিল করে স্বপদে বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।‘সিলেটের সর্বস্তরের জনগণ’ ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বক্তব্য দেন। একই স্থানে বেলা দুইটায় ‘সিলেটের সচেতন সমাজ’ ব্যানারে আরেকটি অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালিত হয়েছে। এর আগে গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রুর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে প্রজ্ঞাপনে প্রত্যাহারের কারণ বা তাঁর স্থলাভিষিক্ত হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। আজকের অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সারওয়ার আলম একজন সৎ ও সিলেট বান্ধব কর্মকর্তা হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন। তার মেয়াদ পূণৃ হওয়ার। আগে অন্যায় ভাবে প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। বক্তারা প্রত্যাহারের প্রজ্ঞাপন বাতিল করে তাঁকে আগের পদে বহাল রাখার দাবি জানান। তবে প্রশাসনিক ও রাজনৈতিক একাধিক সূত্র বলছে, সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন ঘটনায় আলোচনায় ছিলেন সারওয়ার আলম। বিশেষ করে সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার–সংক্রান্ত তাঁর কয়েকটি উদ্যোগ নিয়ে বিতর্ক তৈরি হয়। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক মহলের একটি অংশও বিভিন্ন কারণে তাঁর বিরোধিতা করছিল। সূত্রগুলো জানায়, ১২ জুন শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শন করে আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগের ঘোষণা দেন সারওয়ার আলম। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার আগের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে মাজারে দান সংগ্রহের জন্য ব্যবহৃত ঐতিহাসিক তিনটি ডেগও সিলগালা করা হয়। এদিকে জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত ঘিরে দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এক পক্ষের দাবি, মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনতে কার্যকর উদ্যোগ নেওয়ায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত। অন্যদিকে আরেক পক্ষের মতে, জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে সারওয়ার আলম লোকদেখানো কিছু উদ্যোগ নিয়েছিলেন, যার অনেকগুলোর বাস্তব ফল পাওয়া যায়নি। তাঁদের অভিযোগ, মাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠার নামে সাম্প্রতিক পদক্ষেপগুলোও ছিল একতরফা ও জোরপূর্বক, যা মাজার কেন্দ্রিক প্রচলিত ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দেবে থাইল্যান্ড

সিলেটের ডিসিকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালিত

আপডেট সময় ০৪:২০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬