রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট আসামী গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

হাসান মাহমুদ মিলু বোয়ালমারী (ফরিদপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

ফরিদপুরের বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে অর্থ লুটের ঘটনা ঘটেছে। উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের এ ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে তারা। প্রভাবশালী আসামীরা এলাকায় বুক তেতিয়ে ঘুরে বেড়িয়ে চাপ দিচ্ছে মামলা তুলে নিতে। এ লক্ষ্যে অসহায় বাদীকে জীবন নাশের হুমকি প্রদান সহ নানাভাবে হেনস্তা করছে দূর্বৃত্তরা। আসামী গ্রেফতারের দাবী ও জীবনের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার দুপুরে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রবিউল ইসলাম। লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, তিনি ডোবরা গ্রামের জনতা জুট মিলের একজন নির্ধারিত ঠিকাদার। পাশাপাশি মিলগেটে একটি বড় মুদিদোকানও রয়েছে তার। গত ৫ জুন তিনি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে সাড়ে ৩ লক্ষ টাকা তুলে দোকানে রাখেন। রাত ১০ টার সময় দোকান থেকে ওই টাকা নিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি কালে একই গ্রামের আমীর শেখ, শাহীন শেখের নেতৃত্বে কতিপয় দূর্বৃত্ত চাকু, ছোরা, রামদা ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিতে হামলা চালায়। দুষ্কৃতিকারীরা রবিউলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৭ জুন বোয়ালমারী থানায় মোট ১৩ জনকে আসামী করে একটি মামলা করেন ভুক্তভোগী। তবে এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় তারা প্রকাশ্যেই এলাকায় বুক ফুলিয়ে ঘুরাফেরা করছে। আর এ সুযোগে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে বাদীর উপর। এ লক্ষ্যে রবিউলকে জীবনে মেরে ফেলার হুমকি দেওয়াসহ নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছে অপরাধী চক্র। ফলে নিজের জীবন ও পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী রবিউল ইসলাম। তাই সংবাদ সম্মেলনে আসামীদের দ্রুত গ্রেফতার দাবীর পাশাপাশি জীবনের নিরাপত্তাও চান তিনি। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ক্রীড়া সম্পাদক শহীদ মিয়া, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বাকু শেখ, আজিম খান, বজলু মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com