বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিশোরীদের সচেতনতার মাধ্যমে তাদের অগ্রযাত্রা সুদুর করতে হবে বাগেরহাটে সচেতনতামুলক প্রশিক্ষণ

বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২২ জুন, ২০২২

কিশোরীদের সচেতনতার মাধ্যমে তাদের অগ্রযাত্রা আরো সুদুর করতে হবে। মনে রাখতে হবে একজন সচেতন মা ই দিতে পারে একটি সুন্দর সমাজ। আজকে মেয়েরা কেউ পিছিয়ে নেই, তারা রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ে দায়ীত্ব পালন করছে।সেকারনে মেয়েদেও সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।এজন্য অভিবাবকদের ও ছেলে মেয়েদের প্রতি আরো যতœবান হতে হবে। গতকাল কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর হল রুমে কিশোরীদের সচেতনতা প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তৃতায় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মোছাবেরুল ইসলাম একথা বলেন। কাড়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার তন্ময় কান্তি মিম্বর এর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাবু প্রকাশ চন্দ্র সরকার, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো: আমিরুল ইসলাম। প্রশিক্ষনে বাল্য বিবাহ ও ইফটিজিং প্রতিরোধে বিভিন্ন সিদ্বান্ত গৃহিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ছাড়াও এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com