শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের কাজে ৫১ শতাংশ অগ্রগতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিটের কাজের গড় অগ্রগতি ৫১.৫০ শতাংশ হয়েছে। প্রথম ইউনিটের সার্বিক কাজের অগ্রগতি ৭০ শতাংশ আর দ্বিতীয় ইউনিটে অগ্রগতি হয়েছে ৪৫ শতাংশ। এ প্রকল্পে এখন পর্যন্ত খরচ হয়েছে ৫৫ হাজার ৭১৮ কোটি ৩০ লাখ টাকা। গত মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের পিডি ভবনে সাংবাদিকদের সঙ্গে হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। এর আগে রূপপুর প্রকল্প নির্মাণ কার্যক্রমের অগ্রগতি দুদিনব্যাপী সরেজমিনে পরিদর্শন করেছে একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. আব্দুস শহীদসহ ১০ সদস্যের দল। পরিদর্শন শেষে কমিটির সভাপতি প্রকল্পের সার্বিক কাজে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এ প্রকল্পের কাজ স্বচ্ছভাবে হয়েছে। রূপপুর বিদ্যুৎ প্রকল্প সঠিক পথে এগোচ্ছে।’
প্রকল্প পরিচালক শৌকত আকবর বলেন, ‘রূপপুর প্রকল্প বরাদ্দের প্রায় ৫০ শতাংশ অর্থ এরই মধ্যে ব্যয় হয়েছে। এছাড়া নির্মাণকাজের ৫১ শতাংশ, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লির অবকাঠামোর ৮০ শতাংশ ও ভৌত অবকাঠামোর ৭০ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ রূপপুর প্রকল্পের কাজে ব্যাঘাত ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে আমরা প্রকল্পের কাজ শেষ করতে পারবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com