শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

গজারিয়ায় হোসেন্দী উপনির্বাচন আজ শতভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ১নং হোসেন্দী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনের ইভিএমে পদ্ধতিতে ভোট গ্রহণ আজ (বুধবার)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট উপজেলায় এবার ১০টি ভোটকেন্দ্রের ৫১টি বুথে ভোটাররা তাঁদের ইভিএমে পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১০টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। জানা যায়, হোসেন্দী ইউপিতে উপনির্বাচন চেয়ারম্যান পদে ৪ জন, প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) মনিরুল হক মিঠু, স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীক হাজ্বী মাহবুব হোসেন, আনারস প্রতীক শাহপরান, চশমা প্রতীক মো. রিয়াদ হোসেন দাউদ। ভোটের মাঠে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) মনিরুল হক মিঠু, স্বতন্ত্র মোটর সাইকেল প্রতীক হাজ্বী মাহবুব হোসেন প্রার্থীরা। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বতন্ত্র ঝুঁকিপূর্ণ। প্রার্থীদের পরস্পর বিরোধী আক্রমণাত্মক বক্তব্যে উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচনী স্বাভাবিক রাখতে কড়া নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপজেলার ১নং হোসেন্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১০টি। মোট ভোট কক্ষের সংখ্যা৫১টি। ভোটার সংখ্যা ১৮ হাজার ৮৫৪ জন। এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৯হাজার ৭২৮ জন ও পুরুষ ভোটার সংখ্যা ৯হাজার ১২৬ জন। ১০টি কেন্দ্রে ৫১টি বুথে ইভিএমে ভোট গ্রহণ হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটন মিয়া বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার হোসেন্দী ইউনিয়নে ভোটকেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী জানান, হোসেন্দী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ফোর্স, ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব ও আনসার দায়িত্ব পালনে মাঠে রয়েছেন। নির্বাচনী ফল সংগ্রহে পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবলোকনের জন্য মনিটরিং সেল স্থাপন করা হয়েছে, যা নির্বাচনের পরেও দুদিন চালু। এদিকে হোসেন্দী ইউপি উপনির্বাচন উপলক্ষে পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এতে গঠিত নির্বাচনসংক্রান্ত ব্রিফিং প্যারেডে বক্তব্য দেন। এ সময় তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন ডিউটিতে নিয়োজিত সব কর্মকর্তা ও টিমের নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আমাদের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব সময় নজরদারি করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com