বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানীর ইন্তেকাল : প্রধান বিচারপতির শোক

বাসস:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল সোমবার বেলা পৌনে একটায় তিনি ইন্তেকাল করেছেন বলে বাসস’কে জানান আপিল বিভাগের রেজিষ্ট্রার ও সুপ্রিমকোর্টের মূখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে বিচারপতির দায়িত্ব থেকে অবসরে যান।
আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন গোলাম রাব্বানী। আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন তিনি। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম, যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com