মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইউক্রেন যুদ্ধে কেউই জিতবে না

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের একমাত্র কৌশল কূটনৈতিক উপায়ে শান্তি চুক্তি করা। যুদ্ধক্ষেত্রে সম্মুখ লড়াইয়ের মাধ্যমে চূড়ান্ত জয় অর্জন সম্ভব নয়। কেননা, ইউক্রেন যুদ্ধে সামরিক লড়াইয়ে কেউই জিতবে না।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে এই মন্তব্য করেছেন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইউক্রেনে সামরিক উপায়ে রাজনৈতিক স্বার্থ অর্জন রাশিয়ার পক্ষে প্রায় অসম্ভব। রাশিয়া ইউক্রেন দখল করে নেবেÍএমন চিন্তা অবাস্তব।’ তবে তাঁর এমন মতের পক্ষে সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করেননি জেনারেল মিলে।
জেনারেল মিলে আরও বলেন, যুদ্ধরত রুশ সেনাদের চলতি বছরের মধ্যে ইউক্রেন থেকে বিতাড়িত করাও ‘খুবই কঠিন’ হবে। একই সঙ্গে রাশিয়ার দখলে যাওয়া ইউক্রেনীয় ভূখ-গুলো পুনরুদ্ধার করাটাও খুব কঠিন হবে।
যুক্তরাষ্ট্রের এই শীর্ষ সামরিক কর্মকর্তা গত সপ্তাহের শুরুতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফর করেন। ওই সময় তিনি এবারের বসন্তে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ জোরদার করার লক্ষ্যে ইউক্রেনের শক্তি বাড়াতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদের সামগ্রিক কর্মকা-ে সমন্বয় আনার ওপর জোর দেন। এর পরিপ্রেক্ষিতে ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ সতর্ক করে বলেন, পশ্চিমা মিত্ররা যে পরিমাণ অস্ত্র সহায়তা দিচ্ছে, কিয়েভ যুদ্ধক্ষেত্রে তার চেয়ে বেশি অস্ত্রের ব্যবহার করছে। জেনারেল মিলে বলেন, ‘ইউক্রেন যুদ্ধের একটি শিক্ষা হলোÍপ্রচলিত যুদ্ধাস্ত্রের বহুল ব্যবহার। এ জন্য আমরা আমাদের নিজস্ব অস্ত্রের মজুত ও পরিকল্পনাগুলো নতুন করে যাচাই করে দেখছি। যাতে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি এবং বাজেটে তা যুক্ত করতে পারি। কেননা, গোলাবারুদ খুবই ব্যয়বহুল।’ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবনে আটকা পড়েছেন ভাই। তাঁকে উদ্ধারের জন্য সহায়তা চেয়ে বোনের চিৎকার। গতকাল ইউক্রেনের দোনেৎস্কের পোকরোভস্কে
যুক্তরাষ্ট্রে এখনকার সামরিক বাজেটের আকার ৮১ হাজার ৭০০ কোটি ডলার, যা বিশ্বের বড় বড় ১০টি সামরিক শক্তির সমন্বিত বাজেটের বেশি। তার ওপর গত বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনের জন্য সহায়তা হিসেবে ১১ হাজার কোটি ডলারের বেশি অর্থ অনুমেদান দিয়েছে মার্কিন প্রশাসন। নিজস্ব মজুতের অস্ত্র ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সমালোচনা করেছেন মার্কিন আইনপ্রণেতাদের অনেকেই। ইউক্রেনের এখনকার যুদ্ধ পরিস্থিতি নিয়ে গত সপ্তাহে ব্রাসেলসে সাংবাদিকদের জেনারেল মিলে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে ও কৌশলগতভাবে রাশিয়া অনেক কিছু হারিয়েছে। তারা (রাশিয়া) যুদ্ধক্ষেত্রে একটি বিশাল মূল্য পরিশোধ করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com