শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিলাহাটিতে দিবাকালীন ট্রেনের দাবিতে মানববন্ধন

আশরাফুল হক কাজল চিলাহাটি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

নীলফামারী জেলার চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত চিলাহাটি এক্সপ্রেস নামে দিবাকালীন একটি ঢাকা গামী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন করে সংগঠনগুলি সহ এলাকাবাসী। মানববন্ধন শেষে স্থানীয় জনতা স্টেশনে থাকা রাজশাহীগামী তিতুমীর আন্তঃনগর ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকায় ট্রেনটি ১০ মিনিট বিলম্বে স্টেশন থেকে ছেড়ে যায়। মঙ্গলবার দুপুর আড়াইটায় চিলাহাটি রেলস্টেশনে এ মানববন্ধন কর্মসূচিতে চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজসেবক মহাব্বত হোসেন বাবু, বণিক সমিতির সভাপতি রুবাইয়াত হোসেন ডন,সুমিতা সাংস্কৃতিক পরিষদের সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন, প্রেসক্লাবের সহ-সভাপতি মাহবুবুল আলম ওহাবুল, সম্পাদক আশরাফুল হক কাজল, কার্যকরী সদস্য জুয়েল বসুনিয়া চিলাহাটি ওয়েবের সম্পাদক আপেল বসুনিয়া ও কার্যকরী সদস্য এ আই পলাশ, সু-মিতা সংস্কৃতিক পরিষদের সদস্য রাশেদুল করিম তুষার, ফেসবুক ভিত্তিক গ্রুপ চিলাহাটি আমাদের চিলাহাটির সদস্য শরিফ বিল্লাহ প্রমুখ। বক্তারা বলে, রেল মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী চিলাহাটি থেকে ঢাকা গামী আরেকটি আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস নামে চালু করার জোর দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com